শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০১:৪০ পিএম, ২০২১-০৩-০৮
ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার দেবগ্রামে প্রেম সংক্রান্ত ঘটনার জের ধরে মোঃ রাজু ওরফে রাজন (২০) নামে এক যুবক কে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৯ টার সময় পৌরসভার ৭ নং ওয়ার্ড দেবগ্রামের( বালুচূরা) উত্তর পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ রাজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্ততের জন্য জেলা সদর হাসপাতেলের মর্গে পাঠিয়েছে। নিহত রাজনের পালিত পিতার নাম মোঃ আলমগীর হোসেন। তারা স্বপরিবারে অত্র এলাকা দূলাল মোল্লার বাড়িতে ভাড়ায় থাকেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জন নারী পুরুষ কে আটক করেছে পুলিশ। প্রত্যাক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯ টার সময় একই এলাকার বালুচূরা পাড়ার শেখ রেজাউল করিমের বাড়ির ভাড়াটিয়া মোঃ সাইদুল ইসলামের পুত্র মোঃ শুভ (২১) নামে এক যুবক প্রেম ঘটিত কারণে রাজন কে ছুরিকাঘাত করলে সে মারাত্মকভাবে আহত হন। পরে তার চিৎকারে অন্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে৷ প্রথমে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে রাজন মারা যান। স্থানীয়রা আরো বলেন, এলাকার জাহের মিয়ার স্কুল পড়ুয়া মেয়ের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে জয়নাল খাঁ এর বিবাহিত ছেলে মোঃ রাসেল খাঁ এর সাথে। এ ঘটনার সুত্র ধরে এর আগে উভয়পক্ষের সাথে বাকবিতন্ডা হয়। ঘাতক শুভ এর বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার রওয়া গ্রামে। এবিষয়ে যোগাযোগ করা হলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রসুল আহমেদ নিজামী বলেন,খবর পেয়ে রাজনের মরদেহ উদ্ধার করে জেলা সদর হসপিটালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রফতারের চেষ্টা চলছে।
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকের মাঠে-মাঠে সবুজে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited